মোঃকায়সার রশীদ, শেরপুর জেলার প্রতিনিধি।।।।
শেরপুর জেলার প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শেরপুরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে এক বনাড্য রেলির আয়োজন করা হয়। শেরপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাবা সাহেলা আকতার রেলিতে অংশ গ্রহণ করেন।রেলি শেষে কালেক্টরেট জামে মসজিদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাননীয় জেলা প্রশাসক জনাবা সাহেলা আকতার অংশগ্রহণ করেন। পরে তিনি সফল মৎস্য চাষীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরন করেন। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো ” নিরাপদ মাছে ভরবো বঙ্গবন্ধুর বাংলাদেশ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
