ঢাকাMonday , 25 July 2022
  • অন্যান্য

ডিমলা উপজেলার খালেদ মাসুম হত্যা মামলার চার আসামি গ্রেফতার

Link Copied!

 সাকিব জাহান (মিশু) ,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারী ডিমলা উপজেলার খালেদ মাসুম(২১) হত্যার মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৩ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামি ১। মামা মোঃ শেরআলী ওরফে হানিফ ২। ফকির উদ্দিন ৩। সুরিতা বেগম ৪। মালেকা খাতুন নীলফামারীদের কে গ্রেফতার করে। র‌্যাব- ১৩ সদর দপ্তর রংপুর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ১১টার দিকে এ তথ্য জানানো হয়েছে। ডিমলা পূর্ব ছাতনাই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মামা শেরআলী ও ভাগ্নে মাসুমের সঙ্গে পারিবারিক জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। উভয়পক্ষে মধ্যে ফেডারেশন বাজারে দ্বন্দ্ব সৃষ্টি হয় একপর্যায় ভাগ্নে মাসুম হত্যার শিকার হন। প্রথম আসামির জবানবন্দিতে শেরআলী ওরফে হানিফ বলেন ২০ জুলাই ডিমলা উপজেলার ফেডারেশন বাজার এলাকায় ভাগ্নে খালেদ মাসুম কে এলোপাতারি ভাবে কাঠের লাঠি দিয়ে উপযুগড়ি ভাবে মারধর মাধ্যমে হত্যা করে। র‌্যাবের দলটি সোমবার গভীর রাতে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার একটি বাড়ি থেকে এই চারজনকে গ্রেফতারে সক্ষম হয়। গ্রেফতার চারজন মাসুম হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে হত্যাকাণ্ডে বাকি জড়িত আরো দুইজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার চার আসামিকে ডিমলা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।