ঢাকাWednesday , 4 May 2022
  • অন্যান্য

বৈরী আবহাওয়ার কারণে ভালোভাবে ঈদ করতে পারেনি আগৈলঝাড়া বাসী।

Link Copied!

 স্টাফ রিপোর্টার
মাহে রমজানের একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদের দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেনি আগৈলঝাড়া বাসী। তবে আল্লাহর অশেষ মেহেরবানীতে আগৈলঝাড়ার বিভিন্ন ঈদগাহে ঈদের নামাজ শেষে আকস্মিকভাবে কালবৈশাখী ছোবল মারে ।এতে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সারাদিন থেমে থেমে বৃষ্টি হচ্ছিল রাতেও বৃষ্টি হয়েছে। রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারাচ্ছন্ন ছিল। বিদ্যুৎ না থাকায় বেশীরভাগ মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় একে অপরের সাথে যোগাযোগ করা যায়নি। বৃষ্টি থাকায় একে অপরের সাথে যোগাযোগ বা একে অপরের বাড়ি বেড়াতে যেতে পারে নাই অনেকেই। সকাল সাত ঘটিকায় থেকে ১০ ঘটিকার মধ্যে উপজেলার বিভিন্ন ঈদগায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উপজেলার কেন্দ্রীয় মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়, এছাড়াও গৈলা, নিমতলা, চেঙ্গুটিয়া, দক্ষিণ শিহিপাশা শামসুদ্দিন ঈদগাহ সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ শিহিপাশা শামসুদ্দিন ঈদগাহ মাঠে সকাল ৮.০০ ঘটিকায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ইমামতি করেন আশ-শামস জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।