ঢাকাSunday , 24 July 2022
  • অন্যান্য

মীম(১৪) নামের এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার।

Link Copied!

মোঃকায়সার রশীদ, স্টাফ রিপোর্টার, শেরপুর।

 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মমিন মিয়ার কন্যা ও বাকাকুড়া আদশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিম( ১৪)। পুলিশ ও মিমের পারিবারিক সুত্রে জানা গেছে, মিম কিছুটা মানসিক ভারসাম্যহিন ছিলো, বাড়ীতে কাউকে না জানিয়ে আত্মীয়-স্বজনের বাড়িতে চলে যেত। গত ২২ জুলাই থেকে মিম নিখোঁজ ছিল, অনেক অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।৷ আজ ২৪ জুলাই বাকাকুড়া গ্রামের আবু সাঈদ মিয়ার বাড়ীর সামনের পুকুরে বস্তাবন্দি একটি মরদেহ ভেসে ওঠে দেখে স্থানীয় লোকজন ঝিনাইগাতী থানায় খবর দেয়। ঝিনাইগাতী থানার পুলিশ খবর পেয়ে বিকাল ৩.০০ টার সময় ববস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ দেখে মিমের পরিবারের লোকজন মিমকে সনাক্ত করে। এদিকে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সাকেল) আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এরিপোট লেখা পর্যন্ত পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছিল। এসআই আঃ রাজ্জাক বলেন মিমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার নমুনা পাওয়া গেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।