ঢাকাSunday , 24 July 2022
  • অন্যান্য

বাঘায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।

Link Copied!

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি।

 

রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন চকরাজাপুর থেকে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

২৪ জুলাই ( রবিবার) ভোর ৪টার সময় চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে জামাল মোল্লাহ্ (৪২) কে দেড় কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানাযায়, এসআই
কামরুজ্জামান, এএসআই আবু বক্কর
সিদ্দিক, এএসআই সাব্দুল ও এএসআই আঃরহিম সঙ্গীয় ফোর্স নিয়ে চকরাজাপুর ইউনিয়নে দাদপুর গ্রামে মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে
জামাল মোল্লাকে দেড় কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করে পুলিশ।

এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত আব্দুল করিম
বলেন , গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে
তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।