ঢাকাWednesday , 4 May 2022
  • অন্যান্য

নেত্রকোণায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

admin
May 4, 2022 10:58 am
Link Copied!

নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের মোক্তারপাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার জেলার ১হাজার ৭শত ৩০টি মসজিদ ও ঈদগা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।