ঢাকাSunday , 24 July 2022
  • অন্যান্য

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ফজর আলী গ্রেফতার।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুরে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ এ মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতার ফজর আলী উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। ফজর আলী মনিরামপুরের গোবিন্দপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদে থেকে অবসরে যান। মানবতাবিরোধী অপরাধ মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল ফজর আলীর বড় জামাতা আকতারুল ইসলামের বাড়ি একই উপজেলার টেংরামারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে এএসআই সোহেল রানা পারভেজ জানান, বহুদিন ধরে ফজর আলীকে আটকের চেষ্টা চলছিল। কিন্তু বিভিন্ন সময় জায়গা পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। অবশেষে এদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফজর আলীকে গ্রেফতার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।