ঢাকাSunday , 24 July 2022
  • অন্যান্য

যশোরে ডিবি পুলিশ অভিযানে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার, আটক-৫।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে ছয়টি চোরাই মোটরসাইলে উদ্ধার করেছে। এসময় আন্তঃজেলা চোরচক্রের পাঁচজনকে আটক করেছে।

আটককৃতরা হলো যশোর সদর উপজেলার কেসমত নওয়াপাড়ার বাদশা কসাইয়ের ছেলে হৃদয় হোসেন (২০) বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের মফিজ মোল্যার ছেলে রফিকুল ইসলাম (২০), মণিরামপুর উপজেলার জামজামি গ্রামের মিজানুর রহমানের ছেলে শোয়েব হোসেন (২০), তারুয়াপাড়া গ্রামের শওকত আলীর ছেলে বোরহান হোসেন (২৩), ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের শাহাবুদ্দিন মন্ডলের ছেলে আনসার আলী (৩৫)। যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবির (গোয়েন্দা) ওসি রুপণ কুমার সরকার শনিবার বেলা তিনটায় (২৩ জুলাই) ডিবি কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।

রুপণ কুমার সরকার বলেন,ডিবির চৌকস কর্মকর্তা এসআই মফিজুল ইসলামেরর নেতৃত্বে এস আই আব্দুল্লাহ আল মামুন,এএসআই আজহারুল, গৌরাঙ্গ আমিরুল ইসলামের সমন্বয়ে গোপন সংবাদে ভিত্তিতে রেজিষ্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ শহরের মণিহার চত্ত্বর থেকে চোরচক্রের একজনকে আটক করেন যাকে জিজ্ঞসাবাদ করে আরো মনিরামপুর, ঝিকরগাছা,ও মাগুরা জেলা থেকে আরো চারজনকে আটক করা হয়। এসময় চোর চক্রের কাছ থেকে মোট ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়ে। এক প্রশ্নের জবাবে ডিবির ওসি বলেন,এরা আন্তঃজেলা চোরচক্র।

এদের কাছ থেকে ১০ টি জাল মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন সনদ, ক্রয় বিক্রয়ের জাল দলিল,রেজিষ্ট্রেশন তৈরির সরঞ্জাম, লেমিনেটর মেশিন, মোটরসাইকেলের রং পরিবর্তন করার জন্য বিভিন্ন রংয়ের শ্প্রেসহ বিভিন্ন মামামাল উদ্ধার করা হয়। তাদের আদালতে সোর্পদসহ জিঞ্জাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।