ঢাকাSaturday , 23 July 2022
  • অন্যান্য

কালীগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের মৎস্য চাঁদনীর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

Link Copied!

এস কে অজিবর

জেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি

সাতক্ষীরা ২৩ জুলাই শনিবার বিকাল ৪টা সময় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের মৎস্য চাঁদনীর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। আলোচনা সভার উদ্বোধক ছিলেন সাবেক উপজেলা কমান্ডার, ৯নং মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, , আমন্ত্রিত অতিথি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পি , উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সম্মানিত অতিথি কালিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি নরীম আলী মুন্সী ,প্রধান বক্তা কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট, বিশেষ অতিথি কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সজল মুখার্জি প্রমূখ শেখ ফিরোজ কবির কাজল সাবেক সভাপতি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি শেখ মোখলেসুর রহমান (মুকুল), অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আব্দুস সবুর ও মনিরুজ্জামান মুন্না, এ সময় নাজিমগঞ্জ বাজারের সকল দোকান বন্ধ ছিল এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও তাদের সকল দাবি-দাবা সুবিধা অসুবিধা কথা তুলে ধরেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন মথুরেশপুর ইউনিয়নবাসীর জন্য কাজ করে যাচ্ছি এবং যাব মথুরেশপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন শুধু ইউনিয়নবাসীকে তার পাশে থাকার আহ্বান জানান, প্রধান অতিথি এস এম জগলুল হায়দার (এম.পি)তার বক্তব্যে বলেন তিনি কালীগঞ্জের মানুষের পাশে আছেন এবং থাকবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।