ঢাকাSaturday , 23 July 2022
  • অন্যান্য

ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত ।

Link Copied!

 মোঃ সাব্বির হোসেন বগুড়া প্রতিনিধি ।
বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত(২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাছের ছেলে তানভীর হোসেন(২১)। এতে আহত সানি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিক এর ৫ম সেমিস্টারের শিক্ষার্থী। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তানভীর, সাগর এবং সানি মোটরসাইকেলযোগে ২য় বাইপাস ধরে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। আর শেরপুরের একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যায়। পরে সানি ও সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। আর নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।