মোঃ সাব্বির হোসেন বগুড়া প্রতিনিধি ।
বগুড়ার কাহালু উপজেলায় আকস্মিক ভাবে বিপুল মাছসহ একটি পুকুরের পুরো পানি উধাও। পুকুরের মাঝে গোলাকারভাবে মাটি ধসে সৃষ্টি হয়েছে একটি কূপ। এ নিয়ে আশপাশের গ্রামজুড়ে চলছে নানা গুঞ্জন। শত শত কৌতূহলী লোকজন ভিড় করছেন পুকুরের পাশে। ঘটনাটিকে নানাভাবে উপস্থাপন করে অনেকে অলৌকিক হিসাবে বলারও চেষ্টা করছেন। আবার কেউ বা পুকুরের কূপ থেকে পানি ও কাদা সংগ্রহ করে ব্যাধি নিরাময়ের জন্য নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে পুকুর ঘিরে এলাকাজুড়ে চলছে তোলপাড় ও চাঞ্চল্য। বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইল গ্রাম। এর পশ্চিমপাড়ায় আলোচিত পুকুরটি। এর আশপাশে আরও ৭টি পুকুর রয়েছে। প্রায় এক বিঘার এই পুকুরটির মালিক শফিকুল ইসলাম ভুষির ব্যবসা করেন। হঠাৎ করে পুকুরের পানি শুকিয়ে সৃষ্ট কূপে মাছ চলে যাওয়ার কোন ঘটনা অলৌকিক। মঙ্গলবার ভোরে মসজিদের মোয়াজ্জিন সাইফুল ইসলাম মোল্লা প্রথম ঘটনাটি দেখতে পেয়ে পুকুর মালিককে বিষয়টি জানান। এরপর বিষয়টি নানা গল্পে ছড়াতে থাকে। এ বিষয়ে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহম্মেদ জানান, পুকুরের মাটিতে চাপজনিত কোন শূন্যতা থেকে কূপের সৃষ্টি হতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
