ঢাকাSaturday , 23 July 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Link Copied!

রহিমা খাতুন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
“নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লিখিত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদন অনুযায়ী মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তিনি আরও বলেন, বাংলাদেশ গ্রামীণ জনগোষ্ঠীর ৬০ শতাংশ আমিষের যোগান দিচ্ছে মৎস্য থেকে। বর্তমানে বাংলাদেশ মৎস্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে যায় যে, এ বছর মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন, মত বিনিময়, মাইকিং, ব্যানার, ফেস্টুন, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক চাষীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হবে। প্রেস ব্রিফিং এ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।