ঢাকাFriday , 22 July 2022
  • অন্যান্য

পটুয়াখালীতে মাদক কারবারি গ্রেফতার

Link Copied!

মোঃনাজমুল হাসান ,স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ১৪০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার দক্ষিণ কাজিরহাওলা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ কাজিরহাওলা গ্রামের জহির হাওলাদারের ছেলে সাকিল হাওলাদার(২৬) ও সাইদুল হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার(২৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে নাজমুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় প্রথমে ১৪০ পিস ইয়াবা সহ তাদের দুজনকে আটক করা হয়। পরে তাদেরকে জিজ্ঞেসাবাদ করলে ঘরের মধ্য থেকে বেড়িয়ে আসে ২৫০ গ্রাম গাঁজা। এরপর তাদেরকে থানায় নিয়ে আসা হয়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।