ঢাকাFriday , 22 July 2022
  • অন্যান্য

ময়মনসিংহের ত্রিশালে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত।

Link Copied!

 

শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আ’লীগের সম্মেলন চলাকালে সম্মেলন স্থলেরমূল ফটকের সামনে ছুরিকাঘাতে মো. আবীর (১৮) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৪.৩০ এর দিকে এ ঘটনা ঘটেছে। নিহত আবীরের বাড়ি নগরির কৃষ্টপুর এলাকায়। আবীরের বাবার নাম আবুল কালাম পেশায় একজন ব্যবসায়ী।

জানা যায়, নিহত আবীরের সাথে ময়মনসিংহ নগরের একটি পক্ষের সঙ্গে বিরোধ ছিল।পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে ত্রিশালে আওয়ামী লীগের সম্মেলনস্থলে আবীরকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, আজ বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে ত্রিশাল উপজেলা আ’লীগের সম্মেলন চলছিল। সম্মেলন চলার সময় বিকাল ৪.৩০টার এ হত্যারকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই হত্যা কান্ডের কারন এখনো জানা যায় নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।