ঢাকাThursday , 21 July 2022
  • অন্যান্য

যশোর বেনাপোলে গাঁজা সহ মাদক কারবারি আটক।

Link Copied!

 

মনা,যশোর জেলার প্রতিনিধিঃ

যশোর বেনাপোল সীমান্ত থেকে ১ কেজি ৫শ” গ্রাম গাঁজা সহ তরিকুল ইসলাম (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোরে তাকে আটক করা হয়।

আটক তরিকুল বেনাপোল পোর্ট থানার শাঁখারীপোতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

ডিবি জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই নিতাই চন্দ্র দাস সংগীয় ফোর্সের সহায়তায় বেনাপোল থানার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে অভিযান চালিয়ে ১ কেজি ৫শ” গ্রাম গাঁজা সহ তাকে আটক করে।

উদ্ধারকৃত আলামতের মূল্য ৪৫ হাজার টাকা।

এ সংক্রান্তে এসআই নিতাই চন্দ্র দাস বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।