ঢাকাThursday , 21 July 2022
  • অন্যান্য

ডিমলা উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link Copied!

 

সাকিব জাহান (মিশু), নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহ পেলেন উপজেলার অবশিষ্ট ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

বৃহস্পতিবার(২১-জুলাই/২২) উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ে ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী নীলফামারী জেলার তিস্তা বিধৌত নদী ভাঙ্গন প্রবন এলাকা ডিমলা উপজেলাকে প্রথম ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামে ২৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ইউএনও বেলায়েত হোসেন, এ্যাসিল্যান্ড ইবনুল আবেদিন, উপজেল ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, ডিমলা থানার ওসি লাইছুর রহমান,প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহাকারী প্রকৌশলী ফেরদৌস আলম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।