রাজশাহী প্রতিনিধি।
রাজশাহীতে জেলা ছাত্রলীগের সভাপতির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে বেশ কয়েকটি ফেক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি বিভিন্ন ফেক আইডি থেকে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ভাবমূর্তি নষ্টর চেষ্টা কুচক্রী মহলের এমনই অভিযোগ সভাপতি সাকিবুল ইসলাম রানার। জানাযায়, বেশ কিছুদিন থেকে একটি কুচক্রী মহল রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার নামে বিভিন্ন ভাবে অপপ্রচার চালিয়ে তার ভাবমূর্তি নষ্টের চেষ্টায় লিপ্ত। তারি ধারাবাহিকতায় সাম্প্রতিক একটি নারী-পুরুষের একাকিত্ব সময়ের টিকটক ভিডিও “বাঘা উপজেলা ছাত্রলীগ” ফেক আইডি থেকে “রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতির চরিত্র ফুলের মতো পবিত্র কেউ আবার ভুল বুঝবেন না ” ক্যাপশনে পোস্ট করে এবং কয়েকটি অনলাইন পত্রিকায় ” রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতির নারী কেলেঙ্কারির ভিডিও ভাইরাল” শিরোনামে নিউজ প্রকাশ করে। তবে ভিডিও টা ভালো ভাবে মনযোগ দিয়ে দেখলে স্পষ্ট বুঝা যাচ্ছে ভিডিওর পুরুষটি সভাপতি রানা নয়, রানার চেহারার সাথে কিছুটা মিল রয়েছে টিকটক ভিডিওর পুরুষটির। এদিকে গত কয়েকদিন থেকে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার ছবি ব্যবহার করে “শাকিবুল ইসলাম রানা” ও Shakibul Islam Rana ” নামে ফেক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। গত কাল ১৯ জুলাই রাত্রি আনুমানিক ৮টার দিকে Shakirul Islam Rana ” ফেক আইডি থেকে বাঘা থানার অফিসার ইনচার্জ বিষয়ে মিথ্যা কিছু তথ্য লিখে মানুষদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাও করে প্রতারক ও কুচক্রী মহল। বিষয়টি বিভিন্ন মাধ্যমে অবগত হওয়ার পরপরি নিজ ব্যবহৃত ফেসবুক আইডি “Shakibul Rana ” থেকে সবাইকে সচেতন হওয়া জন্য আহ্বান জানায় জেলা ছাত্রলীগের সভাপতি রানা। তিনি সতর্ক বার্তায় লিখেন, আমার নামে বেশ কিছু দিন ধরে একটা কুচক্র মহল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভুয়া ফেইসবুক আইডি খুলতেছে দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না, আজকে আমাদের বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সম্পর্কে বাজে কটুক্তি করে লিখেছেন ঐ কুচক্রী মহল এর আইডি থেকে , অতি দ্রুত ঐ সকল ভুয়া ফেইসবুক আইডির আইনী শাস্তির আওতায় নেওয়ার আহ্বান জানাচ্ছি প্রসাশনকে। এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা বলেন, বেশ কিছু দিন থেকে একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্টের জন্য বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি কিছুদিন আগে আমার ভিডিও বলে, নেতা-কর্মীদের বিভ্রান্তি করা সহ আমার রাজনীতি নষ্ট করার লক্ষ্যে একটি টিকটক ভিডিও” বাঘা উপজেলা ছাত্রলীগ” নামের ফেক আইডি থেকে পোস্ট করে। ভিডিওর ব্যক্তিটি যদিও আমি না। তারপরও প্রতিপক্ষ কুচক্রী মহল ভিডিওটি আমার বলে চালিয়ে দিতে চেষ্টা করে। এবিষয়ে ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যার নাম্বার বাঘা থানা জিডি নং ৪৯৩। এছাড়াও আমার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে বাঘা থানার অফিসার ইনচার্জ এর বিষয়ে সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহিন কথা লিখে। এ বিষয়েও প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়েছি। এবং তাৎক্ষনিক ভাবে আমার নিজ আইডি থেকে সতর্কতা মূলক পোস্ট করেছি। তিনি আরো বলেন, পরিকল্পিত ভাবে আমার সুনাম ক্ষুন্ন করতে দীর্ঘদিন যাবত একটি চক্র রাজনৈতিক ভাবে আমাকে ঘায়েল করার অপচেষ্টা করছে। এছাড়া গনমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে অপপ্রচার করে রাজনৈতিক ভাবে ফাইদা লুটার চেস্টা করছে একটি চক্র।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
