ঢাকাThursday , 21 July 2022
  • অন্যান্য

ঝালকাঠিতে ১৫২ ভূমিহীন পরিবার পেল জমিসহ নতুন ঘর

admin
July 21, 2022 7:45 pm
Link Copied!

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলায় তৃতীয় পর্যায়ের ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ১৫২ গৃহহীন ও ভূমিহীন পরিবার। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল্লী প্রধান অতিথি থেকে একযোগে সাড়া দেশের সাথে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর মধ্যে নলছিটি উপজেলায় ১২২ ও রাজাপুরে ৩০ পরিবারকে বৃহস্পতিবার ( ২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলার কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি উপজেলা পরিষদ অডিটরিয়ামে পৃথক পৃথক চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাঁঠালিয়া উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সুভাস চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ সুবিধা ভোগীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সুফল ভোগীদের মাঝে জমি সহ ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। নলছিটিতে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও রুম্পা সিকদার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতি প্রমুখ। সব শেষে উপজেলার ১২২ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে প্রধান মন্ত্রীর উপহার পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।