ঢাকাThursday , 21 July 2022
  • অন্যান্য

রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Link Copied!

 রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

“৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।” এই সেøাগানকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনুজা মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌরেন্দ্র নাথ সাহা, সাবেক অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।