স্টাফ রিপোর্টার ॥
নবনিযুক্ত বাংলাদেশ কমার্স ব্যাংকের ডিএমডি আব্দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডেসকো‘র ইনডিপেনডেন্ট ডিরেক্টর এবং এল্যুরিং ফ্যাশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ সাইফুল ইসলাম।
গত ৬ই জুলাই নতুন কর্মস্থলে যোগদান করেন ড. আব্দুল কাদের। ইতিপূর্বে তিনি ইউনিয়ন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।
তিনি লক্ষ্মীপুর জেলার খিলবাইছা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ড. আব্দুল কাদের ব্যাংকার্স ফোরাম, বাংলাদেশ জনসংযোগ সমিতিসহ বিভিন্ন পেশাজীবী এবং ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
