ঢাকাWednesday , 20 July 2022
  • অন্যান্য

অদ্য- ২০/০৭/২০২২ খ্রি: তারিখ খুলনা রেঞ্জের মাননীয় রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) মহোদয় সাতক্ষীরা জেলা রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন।

Link Copied!

এস কে অজিবর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ।

 

পুলিশ অফিস হিসাব শাখা ষাম্মসিক, সদর সার্কেল অফিস ও শ্যামনগর থানা পরিদর্শন উপলক্ষে উপস্থিত হলে সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয় রেঞ্জ ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। রেঞ্জ ডিআইজি মহোদয় অফিসার ও ফোর্সের সালাম গ্রহন এবং প্যারেড পরিদর্শন করেন। উক্ত প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস (ক্রাইম এন্ড অপস্) মহোদয়। অতঃপর তিনি অফিসার ও ফোর্সের কল্যানের লক্ষে বিশেষ কল্যান সভায় অংশগ্রহন করেন।
আজকের এই বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের সম্মানিত অভিভাবক, পরিবর্তনের অগ্রসেনানী ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জ, খুলনা মহোদয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ( বার) মহোদয়। আমাদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরার পুলিশ সুপার জনাব মোঃ বেলায়েত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃসজীব খান( প্রশাসন অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস্),অতিরিক্তি পুলিশ সুপার, সদর সার্কেল,জনাব মীর আসাদুজ্জামান, এবং কালিগঞ্জ সার্কেল,সহ দেবহাটা এবং তালা সার্কেল এএসপিবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ সকল পর্যায়ের পুলিশ অফিসারগন, ফোর্স ও সিভিল স্টাফ সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।