ঢাকাWednesday , 20 July 2022
  • অন্যান্য

শের আলীর কাঠের লাঠির আঘাতে আপন ভাগ্নে মাসুম খুন।

Link Copied!

 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মামা শের আলীর কাঠের লাঠির আঘাতে আপন ভাগ্নে মাসুম মিয়া (২০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ জুলাই ) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম ওই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার ছাতনাই বাংলাপাড়া গ্রামে জমি ও সীমানা নিয়ে শের আলীর সঙ্গে তার আপন ভগ্নীপতি মনোয়ার ও ভাগিনা মাসুমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বুধবার দুপুরে বাড়ি ফেরার পথে ফেডারেশন বাজারের পাশে কথা কাটাকাটির একপর্যায়ে মামা শেরআলী কাঠের লাঠি দিয়ে ভাগ্নে মাসুমের পিঠে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।আহতাবস্থায় তাকে উদ্ধার করে ডিমলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, তদন্ত চলছে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।