ঢাকাWednesday , 20 July 2022
  • অন্যান্য

কালীগঞ্জে বসতবাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার নেওয়ায় জীবনের ঝুঁকিতে একটি পরিবার।

Link Copied!

 

আব্দুর রহিম, খুলনা ব্যুরো:

 

অভিযোগ, বাধা উপেক্ষা করে বসতবাড়ির উপর গাছের মধ্য দিয়ে পল্লী বিদ্যুতের তার নেওয়ায় জীবনের ঝুঁকিতে একটি গরিব অসহায় পরিবার। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় এলাকায় জীবননাশের আশঙ্কা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামে মঙ্গলবার( ১৯ জুলাই) বেলা ১০টার সময় গেলে এ ঘটনার সত্যতা মেলে। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল কাদের কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এর নিকট গত ১০মে লিখিত প্রতিকার চেয়েও প্রতিকার পায়নি।

লিখিত অভিযোগের সূত্র এবং ভুক্তভোগী বাবু আসলাম, শিমুল সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান মৌতলা গ্রামের ওলিউর জাকির জুলফিকার, চম্পা বেগম পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন করে।

কিন্তু ওই এলাকায় বিদ্যুতের খুঁটি না থাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। পরে পল্লী বিদ্যুতের ঠিকাদারের মাধ্যমে জোরপূর্বক বাধা অপেক্ষা করে বসতবাড়ি এবং গাছের উপর দিয়ে বিদ্যুতের তার টেনে নিয়ে সংযোগ দেয়।
এতে করে বিদ্যুতের তার সঙ্গে গাছের পাতার সংঘর্ষে বিদ্যুতের ফায়ার সার্কিট অগ্নিস ফ্লঙ্গ হয়

এতে করে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। বর্তমানে খুঁটির সঙ্গে তার অপসারণ না করলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় জীবননাশের আশঙ্কা বিরাজ করছে। এ ব্যাপারে কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের অতিরিক্ত জেনারেল ম্যানেজার এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান এ সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ তারা পায়নি তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।