ঢাকাWednesday , 20 July 2022
  • অন্যান্য

নিয়ামতপুর কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ।

Link Copied!

 

 

রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই বুধবার সকাল ১০ ঘটিকায় নিয়ামতপুর সরকারি কলেজ হলরুমে উদ্বোধনী ক্লাস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, ব্যবস্হাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার শেফালিসহ কলেজের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।