ঢাকাWednesday , 20 July 2022
  • অন্যান্য

কালিগঞ্জের তারালীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা!

Link Copied!

 

আব্দুর রহিম, খুলনা ব্যুরো:

 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে কাকলী দাশ (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
সে উপজেলার তারালী ইউনিয়নের  তারালী গ্রামের অনন্ত দাশের স্ত্রী। আজ বুধবার (২০ জুলাই) সকাল ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে।

তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট জানান, দীর্ঘদিন যাবত কিডনিসহ বিভিন্ন রোগে ভূগছিলেন কাকলী দাশ। তার চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকা খরচ করেছে তার স্বামী।  বর্তমানে তার চিকিৎসা খরচের টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছে তার পরিবার। বুধবার সকালে রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে কাকলী বাড়ীর পিছনে  আম গাছের ডালের সাথে রশির সাহায্যে গলায়  ফাঁস দেয়। স্থানীয়রা বিষয়টি তাকে অভিহিত করে। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে  থানায় খবর দেন। পরবর্তীতে  পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায় বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক আবু সাঈদ  বলেন, পারিবারিক কলহের জেরে অথবা রোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে কাকলী দাশ আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।