মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় স্বামী স্ত্রীর হাত থেকে মেহেদীর রং না মুছতেই নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ, বুধবার ২০ জুলাই সকাল ১০টারদিকে নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের নিজ ঘর থেকে স্বামী-স্ত্রী’র মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।
নিহত স্বামী ও স্ত্রী হলেন আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুন (১৯) স্ত্রী লিমা খাতুন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আসকর এর মেয়ে, তারা পরস্পর মামাতো-ফুফতো ভাই বোন।
আত্রাই থানার (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদ-উল-আযহার ১ সপ্তাহ আগে পারিবারিক ভাবেই মামাতো-ফুফতো ভাই ও বোন এর বিয়ে সম্পূর্ণ হয় তাদের সংসার ভালোই চলছিলো প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরেন স্বামী-স্ত্রী সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন তাদের ডাকাডাকিতে কোন সাড়া না দিলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মাসুমকে গলায় গামছা ও লিমা খাতুনকে ওড়না পেঁচে ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখে পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।আত্রাই থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আরো বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কোন কারণে তারা আত্নহত্যা করেছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ সঠিক ভাবে জানা যাবে বলে জানান তিনি, নব-দম্পতি’র মৃত্যুর ঘটনায় লোকজনের মাঝে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
