ঢাকাWednesday , 20 July 2022
  • অন্যান্য

কালীগঞ্জে প্রধান শিক্ষক প্রভাতী মণ্ডলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ টাকা নয়, ছয়ের অভিযোগের তদন্ত সম্পন্ন।

Link Copied!

 

আব্দুর রহিম, খুলনা ব্যুরো:

তারালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভাতী মন্ডলের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি ও ক্রয় কমিটির সদস্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত ২ লক্ষ টাকা লুটপাট, আত্মসাতের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশে সহকারি শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ও নয়ন সাহা গতকাল বুধবার (২০ জুলাই) বেলা ১০ টার সময় স্কুল ভবনে এ তদন্ত সম্পন্ন করেন। তদন্তের সময় অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পিয়ার আলী, সদস্য ইউপি সদস্য আরশাদ আলী, হাফিজুর রহমান শিক্ষক প্রতিনিধি তাপস কুমার ঘোষ এছাড়াও অত্র স্কুলের শিক্ষিকা মমতাজ পারভীন সহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক সুধী সাংবাদিক রা উপস্থিত ছিলেন। তদন্তের সময় উপস্থিত সকলে জানান বিগত ৩বছর আগে প্রধান শিক্ষিকা প্রভাতী মন্ডল যোগদান করার পর থেকেই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের তোয়াক্কা না করে ভুয়া ভাউচারের মাধ্যমে স্লিপ কমিটির টাকা সহ অত্র স্কুলের ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ টাকা উত্তোলন করে নামমাত্র খরচ দেখিয়ে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে। এর আগেও তার বিরুদ্ধে ক্ষুদ্র মেরামতের ২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।
প্রধান শিক্ষিকা প্রভাতী মন্ডল ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়া ভুয়া কাগজপত্র তদন্ত কমিটির সম্মুখে উপস্থাপন করলে দুর্নীতির সত্যতা মেলে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দুর্নীতিবাজ প্রধান শিক্ষিক প্রভাতী মণ্ডলের বিরুদ্ধে গত ২৩ জুন দুর্নীতি দমন কমিশন, সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করে

অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকাল১০টার সময় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি স্কুলে পৌঁছালে উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি পিয়ার আলী সরদার, শিক্ষক প্রতিনিধি তাপস কুমার ঘোষ, শিক্ষক আনিসুর রহমান, শিক্ষিকা মমতাজ বেগম, পূর্ণিমা রানী সহ একাধিক ব্যক্তি তদন্ত কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকদের জানান অত্র বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য ২ লক্ষ টাকা উপজেলা শিক্ষা অফিস থেকে বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত টাকা খরচ ও সংস্কারের জন্য স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে ৫ সদস্যবিশিষ্ট ১টি ক্রয় কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলো স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষিকা প্রভাতী মন্ডল, ইউপি সদস্য আরশাদ আলী, শিক্ষক প্রতিনিধি তাপস কুমার ঘোষ এবং সহ-সভাপতি পিয়ার আলী সরদার। কিন্তু ক্ষুদ্র মেরামতের ২লক্ষ টাকা আত্মসাৎ করতে প্রধান শিক্ষক প্রভাতী মন্ডল ক্রয় কমিটি এর কাউকে কিছু না জানিয়ে নিজে নিজে মেরামতের জন্য গ্রিল কেনা মূল ভবন রং করা, ভাঙ্গা অংশ প্লাস্টার সহ যাবতীয় কাজ নিজের লোক দ্বারা সম্পন্ন করেন। ক্রয় কৃত মালামালের মূল্য বেশি দেখাইয়ে ভুয়া ভাউচার জমা দিয়ে এবং উপজেলা প্রকৌশলী অফিস থেকে প্রত্যয়ন পত্র নিয়ে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও তারালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের পরস্পর যোগসাজশে সমুদয় প্রকল্প এর টাকা তুলে নিলেও স্কুল কর্তৃপক্ষ কিছুই জানেন না বলে জানান।

অথচ নামমাত্র কাজ করে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে বলে কমিটির সদস্যরা তদন্ত কর্মকর্তাদের জানান। তারা আরো জানান কালিগঞ্জ ফুলতলা বিসমিল্লা ওয়েল্ডিং এবং নাজিমগঞ্জ নিউমার্কেট অবস্থিত জমজম হার্ডওয়ার এর দোকান থেকে ভুয়া ভাউচারে বেশি অংকের টাকা দেখালেও ওই সমস্ত ভাউচারে ম্যানেজিং কমিটির বা কেনা কমিটির কাহারো স্বাক্ষর নাই। জাল স্বাক্ষর করে বিল উত্তোলন করেছে বলে স্কুলের শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যরা জানান। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি তাপস কুমার ঘোষ জানান আমি ক্রয় কমিটি সদস্য হলেও কিছু জানিনা আমাকে শুধু কালিগঞ্জ বিসমিল্লা ওয়েল্ডিং থেকে গ্রিল গুলো আনতে বলা হয় এর বেশি আমি কিছু জানি না। সহ-সভাপতি ও কেনাকাটা কমিটির সদস্য পিয়ার আলী সরদার সাংবাদিকদের জানান আমাকে কিছুই জানানো হয়নি শুধুমাত্র নাজিমগঞ্জ নিউমার্কেটে তার পূর্ব পরিচিত জমজম হার্ডওয়ার থেকে রঙ কিনেছে বলে জানান। তদন্তের বিষয়ে জানতে চাইলে সরকারি শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক নয়ন সাহা সাংবাদিকদের জানান তদন্তের বিষয়ে যে সত্যতা পাওয়া গেছে সেটি প্রতিবেদন আকার উদ্বোধন কর্তৃপক্ষ নিকট জমা দিবে তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।