ঢাকাTuesday , 19 July 2022
  • অন্যান্য

যশোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

admin
July 19, 2022 10:26 am
Link Copied!

 

মনা, যশোর জেলার প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী কুরচিকর এবং ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে, যশোর জেলা ছাত্রদল। সোমবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন,দেউলিয়া গ্রস্থ আওয়ামীলীগের নেতাকর্মীরা মধ্যে ন্যূনতম শিষ্টাচার টুকু নেই।

ভিন্ন মতের রাজনীতিকদের নাকে কুরুচিকর বক্তব্য প্রদান করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সভ্যতার ন্যূনতম সীমা টুকুও তারা অতিক্রম করেছে। কোন সভ্য রাজনীতিক দলের নেতাকর্মীরা অপর একটি রাজনীতিক দলের নেতা কর্মীদের নামে অশলীন বক্তব্য কিংবা মন্তব্য করতে পারে না। তারেক রহমানের কুরুচিকর বক্তব্য দিয়ে জনগণের কাছে স্বস্থা জনপ্রিয়তা অর্জন করা যাবে না। তিনি জনগণের মনি কোঠায় অনেক আগেই স্থান করে নিয়েছেন। তার সম্পর্কে কোন কুরুচিকর বক্তব্য জনগণ মেনে নেবে না ,তারা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছে।

বক্তরা অবিলম্বে ওই আওয়ামীলীগ নেতার নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা। জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান,যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম জয়, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহেমন,সদস্য সচিব মাসুত কায়সার ইস্তি,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন,সদস্য সচিব পিকুল হোসেন, সরকারি এমএম কলেজ ছাত্রদলে আহ্বায়ক শেখ হাসান ইমাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।