আব্দুর রহিম, খুলনা ব্যুরো:
কালিগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ২০২২ ঘোষণা করা হয়েছে। গতকাল ১৮ জুলাই সোমবার কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার কাজী মোফাক্ষরুল ইসলাম মিলু, সহকারী কমিশনার আব্দুল লতিফ মোড়ল, ও নির্বাচনী দপ্তর সম্পাদক স্বাক্ষরিত কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের লক্ষ্যে ৫৬ জন সদস্যর চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা সহ কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ক্রয় ও জমা ২১ জুলাই ২০২২, থেকে ২৩ জুলাই ২০২২ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কালিগঞ্জ প্রেসক্লাবে। মনোনয়নপত্র বাছাই ২৪ জুলাই বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ,কালিগঞ্জ প্রেসক্লাব। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ২৫ জুলাই ২০২২ সকাল ১০ টা হতে বেলা ২ঃ০০ টা পর্যন্ত কালিগঞ্জ প্রেসক্লাবে। মনোনয়নপত্র আপিলের শুনানি ২৫ জুলাই ২০২২ বিকাল ৩ থেকে বিকাল ৫ টা পর্যন্ত কালিগঞ্জ প্রেস ক্লাব। মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ জুলাই ২০২২ বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ,কালিগঞ্জ প্রেসক্লাব। চূড়ান্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশ ২৬ জুলাই ২০২২ বিকাল ৬ টা, কালিগঞ্জ প্রেসক্লাব। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৬ আগস্ট ২০২২ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে কালিগঞ্জ ক্লাবে।
