ঢাকাMonday , 18 July 2022
  • অন্যান্য

ইবির ইংরেজী বিভাগের নতুন সভাপতি ড. রাসিদুজ্জামান

admin
July 18, 2022 7:15 pm
Link Copied!

খলিলুর রহমান কুষ্টিয়া  জেলা প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজী বিভাগের নতুন সভাপতি হিসেবে বিভাগের অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান কে আগামী তিন বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নিয়োগদান করেছেন। সোমবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, গত (১৬ জুলাই) ইংরেজী বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী সভাপতির পদ থেকে অব্যাহতি চাওয়ায় তদস্থলে নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান কে স্থলাভিষিক্ত করা হয়। প্রজ্ঞাপন সূত্রে আরও জানা যায়, তিনি এই দায়িত্ব পালনের জন্য বিধি মোতাবেক সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। পাশাপাশি ইংরেজী বিভাগের সাবেক সভাপতি ড. মোহাঃ মেহের আলী দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।