শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের চড়পাড়ায় অবস্থিত মৈত্রী নার্সিং হোমের একটি রুম থেকে এক জন নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। নির্ভর যোগ্য সূত্রে জানা যায়, নার্স এর নাম স্মৃতি। স্মৃতি’র সাথে সুমনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।বর্তমানে তাদের সম্পর্কের অবনতি ঘটে। মৈত্রী নার্সিং হোমের পরিচালক নজরুল ইসলাম বলেন, বিল্ডিংটি আমাদের তবে ওই নার্সের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই। আমি ওই নার্স বা ওই ছেলেকেও চিনি না। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মৈত্রী নার্সিং হোম ভবন থেকে স্মৃতির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর থেকে প্রেমিক সুমন পলাতক রয়েছে বলে ওসি শাহ কামাল আকন্দ জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
