ঢাকাMonday , 18 July 2022
  • অন্যান্য

দেবহাটা থানায় পুলিশি অভিযানে ভ্যানগাড়ী চুরির ০৬ ঘন্টার মধ্যে ০২ জন চোর গ্রেফতার ও চোরাই ০২ টি ভ্যানগাড়ী উদ্ধার।

admin
July 18, 2022 2:46 pm
Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি:

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় চোরাই মালামাল উদ্ধার অভিযান পরিচালনা কালে ইং ১৭/০৭/২০২২ তারিখ, দিবাগত রাত এসআই(নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) নূর মোহাম্মাদ মোস্তফা, এএসআই(নিঃ) মোঃ শামীম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন উত্তর সখিপুর গ্রাম হইতে ১. মোঃ শাহাজান আলী(৩৬), পিতা-আবুল কাশেম , গ্রাম- কাশিবাড়ী, থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরাকে রাত্র অনুমান ২৩.২৫ ঘটিকার সময় গ্রেফতার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে অপর আসামী ২। মোঃ আবু সাঈদ(২৫), পিতা-আব্দুর রউফ , গ্রাম- জোগিন্দনগর(ছোট কুপট), থানা- শ্যামনগর, জেলা -সাতক্ষীরাকে ইং-১৮/০৭/২২ তারিখ রাত্র অনুমান ০১.২০ ঘটিকার সময় আশাশুনী থানাধীন প্রতাপনগর ইউপি এর ত্রিমোহনী গ্রাম হইতে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং- ১৮/০৭/২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।