মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ফেসবুকে এক তরুণীর (২২) আপত্তিকর ছবি আপলোড করার দায়ে মহাদেবপুর থানা পুলিশ রাজু আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে, অভিযোগ সূত্রে জানা যায়, আটক যুবক মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের (খোর্দনারায়নপুর) গ্রামের হায়দার আলী মন্ডলের ছেলে।
নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া (মাস্টার্স পাশ) করা ওই তরুণীর বোন জানান, কলেজে পড়ার সময় তার বোনের সাথে রাজুর প্রেমের সম্পর্ক গড়ে উঠে সেই সূত্রে মোবাইলফোনে তার কিছু ছবি তুলে রাখে সেই যুবক, ছবিগুলো বিভিন্নভাবে এডিট করে অশ্লীলভাবে তৈরি করে ম্যাসেঞ্জারে তার বোনকে পাঠিয়ে কুপ্রস্তাব দেয়, এতে তার বোন রাজি না হলে কয়েকটি ছবি রাজু তার নিজের ফেসবুক একাউন্টে পোষ্ট করে, এছাড়া বেশ কিছু ছবি তার ছোট ভাইয়ের মোবাইলেও পাঠিয়ে তাকেও নানান ভাবে হুমকি দেয়, রোববার (১৭ জুলাই) দিবাগত রাতে এব্যাপারে ঐ তরণী নিজে বাদি হয়ে মহাদেবপুর থানায় পর্ণোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন,এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে রাতেই রাজুকে নওহাটা মোড়, এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে তার মোবাইলফোন জব্দ করে ওই তরুণীর এডিট করা অশ্লীল ছবি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন।
