নাজমুল হক স্টাফ রিপোর্টার:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ কর্মসূচি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে সাহায্য করবে। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুস্মরণ করে জীবন গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি আজ ১৭ জুলাই রবিবার দুপুরে নিয়ামতপুর পরিষদের নব নির্মিত হল রুমে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২২ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে।
উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমূখ।
পরে মন্ত্রী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান এবং শিক্ষক ও প্রতিষ্ঠানের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
