ঢাকাSunday , 17 July 2022
  • অন্যান্য

মৃত মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর ব্যাপারে সিদ্ধান্ত দিবে হাইকোর্ট।

admin
July 17, 2022 10:40 pm
Link Copied!

শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মৃত মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া নবজাতকের দেখভাল ও ক্ষতিপূরণের বিষয়ে রিট করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জানান, বিষয়টি রিট আকারে আসলে এই আদেশ দেয়া হবে। শনিবার ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী ও মেয়েসহ তিনজন নিহত হন। এ সময় ওই নারীর পেটে থাকা বাচ্চা স্পটেই প্রসব হয়। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।