মোঃ নাজমুল হক, স্টাফ রিপোর্টার
নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই রবিবার প্রেসক্লাবের হল রুমে ঈদ পুনর্মিলনীর এই আয়োজন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু। আলোচনায় সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, কার্য নির্বাহী কমিটির সদস্য রেজাউল ইসলাম সেলিম, অর্থ-সম্পাদক জামিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য জাকির হোসেন, রণজিৎ কুমার, তৈয়বুর রহমান, নাজমুল হক প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
