ঢাকাSunday , 17 July 2022
  • অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে কলেজছাত্র সাব্বিরকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৫ জনকে গ্রেপ্তার

admin
July 17, 2022 4:48 pm
Link Copied!

রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার টিকরামপুরে বদ্দু পাড়ার মফিজুলের বাড়ির সামনে মোটরসাইকেলের ওভার টেকিং-কে কেন্দ্র করে বাকবিতন্ডা ও ছুরিকাঘাতে সাব্বির (১৯) নিহত হয়। ঘটনার পরপরই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের নিমিত্তে পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে রাজশাহী জেলার তানোর থানা এলাকা থেকে সাব্বির হত্যাকারী আসামী সবুজ, ও তার সহযোগী নুর সালাম ও সাদেকুল কে এবং শহর থেকে সুরাত ও সুজাতকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে সকল আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই তথ্যটি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অনলাইন প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।