রেজাউল করিম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মাদ আব্দুল্লাহ মারা গেছেন। তিনি সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, গত ৯ই জুন মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাঁকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তারপর সেখান থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঢাকা মেডিকেলে প্রথম দফায় মাথায় অস্ত্রোপচার করানো হয়। অস্ত্রোপচার শেষে আইসিইউ বেডে রাখা হয়েছিল। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ (১৬ জুলাই) রাত ৮.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে মারা গেছেন। তাঁর মৃত্যুর বিষয়টি তাঁর দুলাভাই মোশাররফ হোসেন নিউজ টাইম বিডিকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মোহাম্মাদ আব্দুল্লাহ তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
