মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এদেশের উত্তরাঞ্চলের জেলা গুলোর মধ্যে নওগাঁ জেলা একটি অন্যতম জেলা, যেখানে আম, ধান সহ নানান কৃষি উৎপন্ন হয়, নওগাঁ জেলার মধ্যে সাপাহার উপজেলাও দীর্ঘদিনের অনাবৃষ্টিতে হতে ব্যহত হচ্ছে কৃষিকাজ।চলছে প্রচণ্ড গরম ও তাপদাহ, এই অবস্থায় অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে বৃষ্টি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সাপাহার উপজেলায়। শনিবার সকাল ১০ টায় উপজেলার গোয়ালা ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উক্ত মোনাজাতের আয়োজন করে মুসল্লিরা,
এসময় শতাধিক মুসল্লি মোনাজাতে অংশগ্রহণ করেন মোনাজাত পরিচালনা করেন কদমডাঙ্গা ইসলামিয়া আরাবিয়্যাহ সালাফিয়্যাহ মাদ্রাসার সহকারী অধ্যক্ষ, শায়েক হাফেজ সানাউল্লাহ আল মাদানী, এ সময় সকল মুসল্লিদের মুখে মহান আল্লাহতালার কাছে বৃষ্টির জন্য দোয়া ও আবেদন করেন, হে আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে কৃষি সহ তোমার সৃষ্টির সকলকে রক্ষা করো (আমিন)।
