মোঃ সালেকুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধিঃ
মাদকসেবী ও মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম’পি। তিনি বলেন, অনেক নেতা ভোট ধরে রাখতে অনেকেই মাদক কারবারিদের সাথে রাখেন কিংবা না দেখার অভিনয় করেন, ভোট কমে যাবে এই চিন্তা বাদ দিয়ে প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে তা বাস্তবায়ন করতে হবে, শনিবার দুপুরে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহাররোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি, আরো বলেন, শুধু অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বা শাস্তি দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় নিজ নিজ অবস্থানে থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে এখন মাদক কারবারিরা অনেক নতুন ধরনের মাদক সমাজে ছড়িয়ে দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব মাদক যুব সমাজকে বিভিন্নভাবে ধ্বংস করছে। মাদকের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করে বলেন, জেলা বা উপজেলা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করবেন না, যদি কোনো নেতাকর্মী কোন মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায় ওই মামলার চার্জশিটে তার নাম বসানো হবে এ মর্মে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, আপনারা ওই নেতার নাম চার্জশিটে বসাবেন। তিনি বলেন, আগামী প্রজন্মকে মাদকের প্রভাব থেকে মুক্ত রেখে একটি সুস্থ্য জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে এক সাথে কাজ করার আহ্বান জানান, পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ চৌধুরী, কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: ফজলুর রহমান, এছাড়াও সহকারি কমিশনার ভূমি জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক,পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এবং নিতপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন। মাদক থেকে যুবকদের বাঁচানোর জন্য বাবা-মা সহ সমাজের সকল স্তরের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।
