ঢাকাMonday , 25 April 2022
  • অন্যান্য

নেত্রকোণা সদর উপজেলায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায় এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

admin
April 25, 2022 1:10 pm
Link Copied!

 

নেত্রকোনা প্রতিনিধি

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানে নেত্রকোণায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায় এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খান, উপজেলা ভূমি (সদর) কর্মকর্তা আকলিমা আক্তার,জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দসহ উপজেলার সকল কর্মকর্তা বৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।