ঢাকাSaturday , 16 July 2022
  • অন্যান্য

যশোরের চুড়ামনকাটি বিএনপি নেতা আব্দুস সাত্তার আর নেই

admin
July 16, 2022 10:23 pm
Link Copied!

মনা, যশোর জেলার প্রতিনিধিঃ

যশোরের চুড়ামনকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুস সাত্তার ইন্তেকাল করেছেন। শনিবার বিকেল পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তার সন্তান রছি জানায়, শনিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটায় তার মৃত্যু হয়। সাত্তার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি। এছাড়া তিনি কোতোয়ালি বিএনপি’র সহসভাপতি ছিলেন। আব্দুস সাত্তার রাজশাহী ইউনিভার্সিটি ইকোনোমিক্সের ছাত্র ছিলেন। অনার্স ও মাস্টার্স তিনি সেখানে শেষ করেছেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকে তিনি বিএনপিতে যোগদান করেন। এরপর থেকে তিনি বিএনপিতেই আছেন। তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের খিটিবদিয়া গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের ঘোপ এলাকায় থাকতেন। ১৬ জুলাই শুক্রবার রাত ১০টায় তার খিতিব দিয়ার গ্রামের বাড়িতে নামাজের জানাজা অনুষ্ঠিত ও নিজ এলাকায় দাফন সম্পন্ন করা হয় বলে জানানো হয়েছে। এদিকে সাত্তারের মৃত্যুর খবর শুনে হাসপাতালে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হাজির হন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্যে ইসলাম অমিত, জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহবায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।