ঢাকাSaturday , 16 July 2022
  • অন্যান্য

কালীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ।

admin
July 16, 2022 9:04 pm
Link Copied!

শেখ আব্বাস,কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালিগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে ১৬ জূলাই শনিবার বিকাল পাঁচটায় কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সামনে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসিত কুমার সেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি রনজিত কুমার সরকার,অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর মন্ডল প্রমুখ। বক্তারা বিক্ষোভ সমাবেশে বলেন কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে সংখ্যালঘু আইন প্রণয়ন জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রবর্তন আইন প্রণয়ন দ্রুত বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন গঠন, দেবাত্তর সম্পত্তি আইন প্রণয়ণ করার দাবি জানান। সমাবেশে কালীগঞ্জ উপজেলার বারটি ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য ও পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।