ঢাকাSaturday , 16 July 2022
  • অন্যান্য

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক কৃষক নিহত, আহত – ৬

admin
July 16, 2022 8:27 pm
Link Copied!

 মনা যশোর জেলার প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৮০) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। শনিবার সকাল ৭ টার সময় ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারোবাজার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।   নিহত লোকমান হোসেন কালীগঞ্জ উপজেলার খোসালপুর গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে।কালীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবাহ্ উদ্দিন জানান, সকালে বাড়ী থেকে সবজি নিয়ে আলমসাধু যোগে অন্যদের সাথে উপজেলার বারোবাজার যাচ্ছিল খোসালপুর গ্রামের কৃষক লোকমান হোসেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে লোকমান হোসেনসহ আরও ৬ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে লোকমান মারা যায়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।