ঢাকাFriday , 15 July 2022
  • অন্যান্য

যশোর অভয়নগরে স্ত্রী ও দুই শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা– ঘাতক স্বামী গ্রেফতার।

admin
July 15, 2022 11:49 pm
Link Copied!

 মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর অভয়নগরে পারিবারিক কলহে স্ত্রী ও তার দুই শিশু কন্যাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে এক পাষান্ড স্বামী। পুলিশ (১৫ জুলাই) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় অভয়নগর উপজেলার চাপাতলা নগরঘাটের একটি ঘাসবন থেকে লাশ তিনটি উদ্ধার করে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক স্বামী জহিরুল ইসলাম বাবু (৩৩) কে গ্রেফতার করেছে। আটক জহিরুল ইসলাম (বাবু) যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মশিয়ার রহমান বিশ্বাসের ছেলে। নিহতরা হলেন স্ত্রী-সাবিনা ইয়াসমিন বিথি (২৮),কন্যা সুমাইয়া খাতুন (৯) ও দুই বছরের শিশুকন্যা সাফিয়া। আটক জহিরুল ইসলাম নিহত সাবিনা ইয়াসমিন বিথির স্বামী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় স্ত্রী ও কন্যাদের নিয়ে জহিরুল শশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলো। বাড়ির পৌছনোর কিছু দূর আগে তাদের গলা টিপে ও গামছা পেচিয়ে হত্যা করে লাশ তিনটি ঘাস বনে ফেলে রেখে যায়। জহিরুল বাড়ি ফিরে আসলে তার আচরণ সন্দহ জনক হওয়ায় বাড়ির লোকজন ও প্রতিবেশিরা তাকে ধরে যশোরের বসুন্দিয়া ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে জহিরুল হত্যার কথা স্বীকার করে এবং লাশ ফেলে রাখার স্থান শনাক্ত করে। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে। নিহত সাবিনা ইয়াসমিন বিথির পিতা মুজিবর রহমান সাংবাদিকদের জানান, গত একমাস আগে আমার মেয়ে সাবিনা ইয়াসমিন বিথি ও তার দুই কন্যা আমাদের বাড়িতে বেড়াতে আসে। গতকাল শুক্রবার আমার জামাই জহিরুল ইসলাম (বাবু) আমার মেয়ে ও তার দুই কন্যাকে নিতে আসে। সকাল সাড়ে ১১ টার সময় আমাদের বাড়ি থেকে তারা রওনা দেয়। এরপর আমার বিয়াই—জামাই জহিরুলের পিতা–বিকাল ৫ টায় ফোন করে বলে আমার ছেলেকে আটক করে পুলিশে দিয়েছি আপনারা চলে আসেন। এরপর জানতে পারি আমার মেয়ে ও তার দুই কন্যাকে জামাই খুন করেছে। তিনি আরো জানান ১২/১৩ বছর আগে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে জহিরুল ইসলাম বাবুর সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেতেই থাকতো। শুক্রবারও আমার বাড়িতে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এরপর তারা আমার বাড়ি থেকে রওনা দেয়। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন স্বামী জহিরুল ইসলাম (বাবু) কতৃক স্ত্রী ও দুই কন্যাকে হত্যা করে। নিহত তিন জনের লাশ উপজেলার চাপাতলা নগরঘাটের ঘাসবন থেকে উদ্ধার করা হয়েছে। কি উদ্দেশ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এ মুহুর্তে বলতে পারছিনা। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, তদন্ত করে বিষয়টি নিশ্চিত করে জানানো হবে।
Md. Mosharef Hossain Mon

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।