মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
গত ইং-১৪/০৭/২০২২ তারিখ ০২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেন্সিডিল সহ শার্শা ও চৌগাছা’য় গ্রেফতার ০২ জন ও পলাতক ০১ জন সহ ০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর। যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এর উপপরিচালক জনাব- হুমায়ূন কবির খন্দকার, মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব লায়েকুজ্জামান ও জনাব নিরন্জন কুমার শিকদার এর নেতৃত্বে যশোর চৌগাছা থানাধীন চাঁদপুর পশ্চিম পাড়ায় সকাল অনুঃ ১১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাসানুর রহমান (২০) কে ১৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়। এছাড়াও শার্শা থানাধীন শার্শা পশ্চিম পাড়া ও খাঁ পাড়ার মোঃ আজিজুর রহমান (৩৯) ও এস এম শহীদুল আলম ওরফে রুবেল (৩৫) কে দুপুর ১২:৩০ ও ০২:০০ ঘটিকার সময় ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল–(০১) মোঃ হাসানুর রহমান (২০)(গ্রেফতার), পিতাঃ মোঃ আতিয়ার রহমান, মাতাঃ মোছাঃ শাবানা বেগম, সাংঃ চাঁদপুর পশ্চিম পাড়া ০৯ নং ওয়ার্ড, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর। (০২) মোঃ আজিজুর রহমান (৩৯)(গ্রেফতার), পিতাঃ মোঃ হযরত আলী, মাতাঃ মোছাঃ ফিরোজা বেগম, সাংঃ শার্শা (পশ্চিম পাড়া), ডাকঘরঃ শার্শা, থানাঃ শার্শা, জেলাঃ যশোর—- ও পলাতক আসামী- (০৩) এস এম শহীদুল আলম ওরফে রুবেল (৩৫)(পলাতক), পিতাঃ মৃত শেখ ওমর আলী, মাতাঃ মোছাঃ সখিনা বেগম, সাংঃ শার্শা (খাঁ পাড়া), ডাকঘরঃ শার্শা, থানাঃ শার্শা, জেলাঃ যশোর। পরিদর্শক ও উপপরিদর্শক বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করেন।
