ঢাকাFriday , 15 July 2022
  • অন্যান্য

যশোর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

admin
July 15, 2022 12:10 am
Link Copied!

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নিশি রাতের সরকার তার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে হত্যা খুন গুমের পথ বেছে নিয়েছে। যে কারণে তাদের দলীয় সন্ত্রাসী দিয়ে দেশের ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করছে। জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনি’র হত্যাকান্ড সরকারের ঘৃন অপরাজনীতির অংশ। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেেরুল হক সাবু, যুগ্ম – আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল কবির সুমন, জেলা যুবদলের সহসভাপতি তাারিক হাসান টিপু,সহসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বিদ্যুৎ, আনোয়ার পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, যুবদল নেতা তানভির রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।