নওগাঁ জেলা প্রতিনিধিঃ
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের নির্দেশক্রমে, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল, নওগাঁ স্যারের তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, সাপাহার থানা, নওগাঁ এর সার্বিক সহযোগীতায় সাপাহার থানা পুলিশের একটি টিম আভিযান চালিয়ে ১৪/০৬/২০২২ ইং আনুমানিক ০১.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার থানার ৫নং পাতাড়ী ইউপি’র উত্তর করমুডাঙ্গা (সুংপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে একজন ১ জন নারী এবং ওয়ারেন্টভূক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে সাপাহার থানা পুলিশ।
মহিলাটিকে তাহার বসতবাড়ী হইতে আটক করে এসময় তার নিকটে ১০ গ্রাম গাঁজা ও তার বসতবাড়ীতে রোপনকৃত একটি সতেজ গাঁজার গাছ জব্দ করা হয় এ সংক্রান্ত সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে,
অপরদিকে একই সময়ে অভিযান পরিচালনা করে জিআর ৮৩/২০ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী রুবেল হোসেন,জিআর-৮৪/১৭ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী সবুজ মিয়া, জিআর ২০/১৩ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী বাপ্পী হোসেন সহ মোট-৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।
