ঢাকাWednesday , 13 July 2022
  • অন্যান্য

নওগাঁয়, বাসের চাপায় ভ্যান চালক নিহত

admin
July 13, 2022 4:46 pm
Link Copied!

এস,এস, সালেকুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কছিম উদ্দিন (৬৪) নামের এক ভ্যান চালকের নিহত হয়েছে মঙ্গলবার সকাল ১০ টারদিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হিন্দুবাঘা (বেইলি ব্রীজ) নামক এলাকায় দূর্ঘটনাটি ঘটে নিহত ভ্যান চালক কছিম উদ্দিন নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের গাজিপুর গ্রামের কুদরত উল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যান চালক কছিম উদ্দিন ভোলা বাজারে যাত্রী নেমে দিয়ে বাড়ি ফিরছিলেন এসময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বামপাশ থেকে ভ্যান নিয়ে ডানপাশে বেইলি ব্রীজের নিচে রাস্তায় নামার চেষ্টা করলে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিলে ভ্যান চালক সহ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যান চালক কছিম উদ্দিন নিহত হয়। এ ঘটনার পর বাস চালক বাস রেখেই পালিয়ে যায় সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, সংবাদ পেয়ে লাশ ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এসময়ে সকলকে সচেতন হয়ে চলতে বলেন তিনি ঈদের সময় লোকজন ঘুরাঘুরি করেন সবাইকে সচেতন থাকা দরকার বলে জানিয়েছেন, এর আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে আইন অনুযায়ী চালককে বিচারের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।