ঢাকাWednesday , 13 July 2022
  • অন্যান্য

যশোর চুড়ামনকাঠিতে ৪৯০ বোতল ফেনসিডিল ও লাল প্রাইভেটকার সহ গ্রেপ্তার-৩

admin
July 13, 2022 8:01 am
Link Copied!

 মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের চুড়ামনকাঠিতে ৪৯০ বোতল ফেনসিডিল ও একটি লাল প্রাইভেটকার সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সদর উপজেলার চুড়ামনকাটি শহিদুল ব্রিকসের সামনে থেকে প্রাইভেটকারসহ ফেনসিডিলের চালানটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মিজানুর দফাদরের ছেলে তরিকুল ইসলাম, একই উপজেলার চাঁদপুর গ্রামের ফারুক আহম্মেদ ও গাড়ী চালক চৌগাছা উপজেলার দিঘড়ি গ্রামের মোস্তফা কামালের ছেলে রায়হান। । এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন খবরে জানা যায়, যশোর-চৌগাছা পাকা রাস্তা দিয়ে চৌগাছা থেকে একটি প্রাইভেট কারে ফেনসিডিল নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী যশোরের দিকে আসছে। এমন খবরে যশোর সদরের চুড়ামনকাটি যশোর-চৌগাছা সড়কে অবস্থিত শহিদুল ব্রিকস নামক ইটভাটার সামনে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। এক পর্যায়ে প্রাইভেট কারটি চেকপোষ্টের কাছে আসলে র‌্যাব সদস্যরা প্রাইভেট কারটি চেক করার উদ্দেশ্যে এগিয়ে গেলে প্রাইভেট কারে থাকা উল্লেখিত আসামীরা কার ফেলে দ্রুত পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গ্রেফতারকৃত তিনজনের দেখানো মতে প্রাইভেট কার থেকে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পরে প্রাইভেট কার, ফেনসিডিল এবং গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।